• ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হাদিকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য, বরখাস্ত হলেন মেডিকেল কলেজের অধ্যাপক

দখিনের সময়
প্রকাশিত ডিসেম্বর ২০, ২০২৫, ০৮:১৮ পূর্বাহ্ণ
হাদিকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য, বরখাস্ত হলেন মেডিকেল কলেজের অধ্যাপক
দখিনের সময় ডেস্ক:
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদিকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করায় সাময়িক বরখাস্ত হয়েছেন সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডা. তাজিন আফরোজ শাহ। শুক্রবার (১৯ ডিসেম্বর) এনাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মোতাহার হোসেন ভূঁইয়া স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়। এ ছাড়া, ডা. তাজিন আফরোজ শাহকে চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের (বিডিএফ) সেক্রেটারি জেনারেল থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে।
এনাম মেডিকেল কলেজের চিঠিতে বলা হয়, সম্প্রতি শহীদ শরিফ ওসমান বিন হাদিকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করায় অধ্যাপক ডা. তাজিন আফরোজ শাহকে এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যাপক, মেডিসিন বিভাগ থেকে সাময়িকভাবে অব্যাহতি প্রদান করা হলো। এই আদেশ ১৯ ডিসেম্বর-২০২৫ থেকে কার্যকর হবে। একইসঙ্গে কেন স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না, তা আগামী ৭ কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর জন্য অধ্যাপক ডা. তাজিন আফরোজ শাহকে নির্দেশ দেওয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।