
দখিওনের সময় ডেস্ক:
সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা যায়, জুলাইযুদ্ধা শহীদ শরিফ ওসমান হাদির কাঁধে বসে আছে এক ছোট্ট শিশু। ছবিটি ঘিরে অনেকেই ফেসবুকে দাবি করেন, শিশুটি হাদির সন্তান। তবে অনুসন্ধানে জানা গেছে, ওই শিশুটি শহীদ হাদির সন্তান নয়। বিষয়টি নিশ্চিত করেছেন জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইস্রাফিল ফারাজি।
শিশুটির নাম ওমায়েত। সে তার বাবা–মায়ের সঙ্গে ঢাকায় বসবাস করে। ওমায়েতের বাবা নিয়মিতভাবে শরিফ ওসমান হাদির সঙ্গে দেখা করতে যেতেন। এমনই একদিন শিশুটিকে আদর করে কাঁধে বসিয়ে ছবি তোলেন হাদি। হাদির মৃত্যুর পর সেই ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ভুলভাবে শিশুটিকে তার সন্তান হিসেবে পরিচয় করানো হয়। তিনি বলেন, শিশুটি আজও তার বাবার সঙ্গে ওসমান হাদির জানাজায় অংশ নিয়েছে। আগেও সে তার বাবার সঙ্গে হাদি ভাইয়ের সঙ্গে দেখা করতে আসত। হাদি ভাইয়ের মৃত্যুর পর ছবিটি ভাইরাল হলেও শিশুটি তার সন্তান নয়।
ইস্রাফিল ফারাজি আরও বলেন, আমার কোলে থাকা ছোট্ট বিপ্লবী হাদি ভাইয়ের ছেলে নয়। সেদিন আদর করে হাদি ভাই ওকে কাঁধে নিয়েছিলেন। অনেকেই ভুল করে শিশুটিকে তার সন্তান ভেবেছেন। তবে আমরা বিশ্বাস করি, এই শিশুই ভবিষ্যতের হাদি হয়ে উঠবে। শিশুটির বাবা সবার কাছে দোয়া চেয়েছেন হাদি ভাইয়ের বিপ্লবী আদর্শে যেন তার সন্তান গড়ে ওঠে।
Post Views: ৭৫