• ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্ত্রীকে তালাক দিয়ে দুধ দিয়ে গোসল

দখিনের সময়
প্রকাশিত ডিসেম্বর ২২, ২০২৫, ১৮:২৫ অপরাহ্ণ
স্ত্রীকে তালাক দিয়ে দুধ দিয়ে গোসল
দখিনের সময় ডেস্ক:
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের বাট্টাইধোবা গ্রামে এক যুবক স্ত্রীকে তালাক দিয়ে দুধ দিয়ে গোসল করেছেন। রিয়াদ শরীফ (৩০) নামের ওই যুবক তার স্ত্রী মৌ খাতুনের সঙ্গে বিবাহ বিচ্ছেদের ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ঘটনার ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৮ সালে রিয়াদ শরীফ মাজড়া গ্রামের মফিজুর শেখের মেয়ে মৌ খাতুনকে পারিবারিক ভাবে বিয়ে করেন। তাদের এক কন্যা সন্তান রয়েছে। কিছু বছর সংসার ভালো চললেও পরবর্তীতে দাম্পত্য জীবনে বিবাদ শুরু হয়। স্বামীর অভিযোগ, মৌ খাতুনের চলাফেরা ‘বেপরোয়া’ এবং পরিবারের সদস্যদের সঙ্গে খারাপ ব্যবহার ছিল। প্রায় এক সপ্তাহ আগে স্ত্রী বাবার বাড়ি চলে যান এবং পরে অন্য কোথাও চলে যাওয়ার খবর পাওয়া যায়।
গত ২০ ডিসেম্বর দুই পরিবারের সম্মতিতে কাজীর মাধ্যমে রিয়াদ শরীফ ও মৌ খাতুনের মধ্যে বিবাহ বিচ্ছেদ সম্পন্ন হয়। রিয়াদ শরীফ বলেন, ‘স্ত্রীর এমন আচরণ মেনে নেওয়া সম্ভব হয়নি, তাই তালাক দিয়েছি এবং বিশেষ রীতিতে দুধ দিয়ে গোসল করেছি।’