আজ সকাল ১১টায় হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান, পরে যাবেন নির্বাচন কমিশনে
প্রকাশিত ডিসেম্বর ২৭, ২০২৫, ০৮:৫৩ পূর্বাহ্ণ

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 80

দখিনের সময় ডেস্ক:
আজ শনিবার (২৬ ডিসেম্বর) সকাল ১১টায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি কবর জিয়ারত করতে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২৬ ডিসেম্বর) দলীয় সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এ সময় তারেক রহমানের সাথে থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতৃবৃন্দ।
কবর জিয়ারত শেষে নির্বাচন কমিশনে এনআইডি রেজিস্ট্রেশনে যাবেন তিনি। এরপর সেখান থেকে জুলাই গণঅভ্যুত্থাণে আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে যাবেন বলেও নিশ্চিত করে দলীয় সূত্র।
প্রসঙ্গত, ১৭ বছল প্রবাস জীবন শেষে বৃহস্পতিবার(২৫ ডিসেম্বর) বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশে ফেরেন বিএনপির এই নেতা। পরবর্তীতে রাজধানীর পুর্বাচলের ৩০০ ফিট এলাকায় তাকে সংবর্ধনা দেয়া হয়। সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে মা খালেদা জিয়াকে দেখে গুলশানের বাসভবনে পৌঁছান তিনি।
Post Views: ১৪৫