• ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বরাষ্ট্রের পর এবার গেলেন স্বাস্থ্য সহকারী

দখিনের সময়
প্রকাশিত ডিসেম্বর ৩১, ২০২৫, ০৮:২৪ পূর্বাহ্ণ
স্বরাষ্ট্রের পর এবার গেলেন স্বাস্থ্য সহকারী
দখিনের সময় ডেস্ক:
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নিয়োগ দেওয়া তিন বিশেষ সহকারীর মধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান মঙ্গলবার (৩০ ডিসেম্বর) পদত্যাগ করেছেন। এর আগে ২৫ ডিসেম্বর পদত্যাগ করেন প্রতিমন্ত্রীর পদমর্যাদায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারীর দায়িত্ব পেয়েছিলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) খোদা বকশ চৌধুরী। শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া অধ্যাপক এম আমিনুল ইসলাম পদত্যাগ কেেরছেন কয়েক মাস আগেই।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমানের পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নির্বাহী ক্ষমতা অনুশীলনের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমানের পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন।