• ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশকে হেয় করার চেষ্টা আইনশৃঙ্খলা পরিস্থিতির সহায়ক না: শাহদীন মালিক

দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ৫, ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ণ
পুলিশকে হেয় করার চেষ্টা আইনশৃঙ্খলা পরিস্থিতির সহায়ক না: শাহদীন মালিক
দখিনের সময় রিপোর্ট:
মানবাধিকার কর্মী ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শাহদীন মালিক মনে করেন, পুলিশকে হেয় করা কাম্য নয়। তিনি বলেন, পুলিশকে হেয় বা দুর্বল প্রমাণিত করার চেষ্টা করলে তা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য মোটেও সহায়ক না। তবে তিনি এটিও জানান, সুনির্দিষ্ট কোনো সাক্ষ্য-প্রমাণ না থাকলে কেবলমাত্র কথার ভিত্তিতে কাউকে আটক করা যায় না।
যদি কোনো ব্যক্তি ম্যাজিস্ট্রেটের সামনে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তাহলেই তা আমলে নিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে বলে জানান সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শাহদীন মালিক । বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মি. হাসান পুলিশের সাথে কথোপকথনের একপর্যায়ে এ কথা বলেছেন। তাই এটি স্বীকারোক্তিমূলক জবানবন্দি হিসেবে গণ্য হবে না বলে মনে করেন তিনি। এটা আইনের চোখে অতটা গুরুত্বপূর্ণ না হলেও সার্বিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য মোটেও সহায়ক নয় বলেন মন্তব্য করেন শাহদীন মালিক। খবরসূত্র: বিবিসি বাংলা