• ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিক্ষায় দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা

দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ২২, ২০২৬, ১৪:২৬ অপরাহ্ণ
শিক্ষায় দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
দুর্নীতি নিজে করবেন না এবং কাউকে করতেও দেবেন না—এমন কঠোর অবস্থান জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। রোববার সচিবালয়ে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী স্পষ্ট করে জানান, শিক্ষা মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত রাখাই তার প্রধান অঙ্গীকার। তিনি বলেন, শিক্ষা খাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। শিক্ষকদের অবসরভাতা ও কল্যাণ ট্রাস্ট বৃদ্ধির বিষয়েও আলোচনা করা হবে বলে জানান তিনি। এ সময় শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, শিক্ষা মন্ত্রণালয়ে কোনো ধরনের দুর্নীতি বা রাজনৈতিক প্রভাব বরদাশত করা হবে না। তিনি জোর দিয়ে বলেন, মন্ত্রণালয়ের কার্যক্রম সম্পূর্ণ নিরপেক্ষ ও স্বচ্ছ রাখতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।
সভায় উপস্থিত শিক্ষক প্রতিনিধিরা বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন। মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেগুলো পর্যালোচনার আশ্বাস দেওয়া হয়। সংশ্লিষ্টদের মতে, ঘোষিত এই অবস্থান বাস্তবায়নই এখন বড় চ্যালেঞ্জ।