• ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুই মামলায়ই জামিন লাভ, নাসির মাহমুদের মুক্তিতে বাঁধা নেই

দখিনের সময়
প্রকাশিত জুন ৩০, ২০২১, ১৯:২৯ অপরাহ্ণ
দুই মামলায়ই জামিন লাভ, নাসির মাহমুদের মুক্তিতে বাঁধা নেই

দখিনের সময় ডেস্ক:

এবার মাদক মামলায়ও জামিন পেয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও আবাসন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ। আজ বুধবার(৩০জুন) ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম ৫ হাজার টাকা মুচলেকায় এ আসামির জামিন মঞ্জুর করেন। এর আগে গতকাল মঙ্গলবার পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলায় জামিন পান নাসির। এতে করে তার মুক্তিতে আর কোনো বাধা রাইল না।

আজ নাসিরের সঙ্গে তিন নারী আসামিরও জামিন মঞ্জুর করেন আদালত। জামিন পাওয়া নারী আসামিরা হলেন, লিপি আক্তার, সুমি আক্তার ও নাজমা আমিন স্নিগ্ধা। তারা মাদক মামলায় নাসিরের সঙ্গে গ্রেপ্তার হয়েছিলেন। গতকাল মঙ্গলবার ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলায় নাসিরের সঙ্গে থাকা পরীমনির বন্ধু অমিরও জামিন মঞ্জুর করেন আদালত। নাসির উদ্দিনের জামিনের বিষয়টি নিশ্চিত করে তার আইনজীবী আমানুল করিম লিটন বলেন, মাদক মামলায় জামিন হওয়ায় তার (নাসির) মুক্তিতে আর কোনো বাধা নেই। নাসির উদ্দিন কেরানীগঞ্জে ঢাকার কেন্দ্রীয় কারাগারে আছেন। আশা করছি তিনি আজই কারামুক্ত হবেন।

এদিকে নাসির উদ্দিন কারামুক্ত হতে পারলেও অমি পারছেন না। কারণ, তার বিরুদ্ধে বিমানবন্দর থানার মাদক মামলা, দক্ষিণখান থানার মানবপাচার ও পাসপোর্ট আইনের মামলা রয়েছে। বুধবার মানবপাচার মামলায় অমির দুই দিন এবং পাসপোর্ট আইনের মামলায় একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

উল্লেখ্য, গত ১৪ জুন দুপুরে সাভার থানায় নাসির উদ্দিন এবং অমির বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টার মিথ্যা মামলা করেন বি-গ্রেড নায়িকা পরীমনি। মামলা দায়েরের পর অভিযানে নামে মহানগর গোয়েন্দা পুলিশ। ওইদিনই নাসির উদ্দিন, অমিসহ পাঁচজনকে উত্তরার একটি বাসা থেকে আটক করে ডিবি পুলিশ। অভিযানে ওই বাসা থেকে বিপুল পরিমাণ মদ-বিয়ার ও ইয়াবা জব্দ করা হয়। ওইদিনই দিনগত রাত ১২টা ৫ মিনিটে ডিবির গুলশান জোনাল টিমের উপ-পরিদর্শক (এসআই) মানিক কুমার শিকদার বাদী হয়ে রাজধানীর বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। ২৯ জুন নাসির উদ্দিন মাহমুদ এবং অমিকে পরীমনির মামলায় জামিন দেন আদালত।