• ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জেলা কার্যালয়গুলোতে করোনা সেন্টার গড়ে তুলবে বিএনপি

দখিনের সময়
প্রকাশিত জুলাই ৯, ২০২১, ০৭:০১ পূর্বাহ্ণ
জেলা কার্যালয়গুলোতে করোনা সেন্টার গড়ে তুলবে বিএনপি

দখিনের সময় ডেস্ক:

বিএনপি’র জেলা কার্যালয়গুলোকে হেলথ কেয়ার সেন্টার হিসেবে গড়ে তোলা হবে। দেশে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু বাড়তে থাকায় এ পদক্ষেপ নেয়া হয়েছে। এ তথ্য জানান এ ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, গত বছর দুই কোটি মানুষের কাছে আমরা সাহায্য পৌঁছে দিতে পেরেছিলাম। এবারও আগের মতোই ব্যবস্থা নিয়েছি।

ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির জাতীয় করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ কমিটির আহ্বায়ক ও স্থায়ী কমিটির ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, প্রতিটি জেলায় আমাদের দলের অফিসে হেলথ সেন্টার করার ব্যবস্থা করা হয়েছে। সেখানে অক্সিজেন, প্রয়োজনীয় ওষুধ, স্বাস্থ্য সামগ্রি থাকবে। তিনি জানান, অলরেডি এই কাজ বেশ কয়েকটি জেলায় শুরু হয়ে গেছে।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আগামী দুই সপ্তাহের মধ্যে প্রতিটি জেলা অফিসে এই হেলথ সেন্টার প্রতিষ্ঠা করা হবে। বিএনপির এই নেতা বলেন, আমরা যে যা পারি সীমিত সামর্থের মধ্যে মানুষজনকে সহযোগিতার ব্যবস্থা করেছি। একটা বিরোধী দল হিসেবে এত কষ্টের মধ্যেও আমরা করোনা রোগীদের পাশে আছি এবং কাজ করে যাচ্ছি।