1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. পুঁজিবাজার
  10. ফিচার
  11. বাণিজ্য
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় নেতৃবৃন্দকে শেখ আব্দুল জলিলের ধন্যবাদ ।

dokhinersomoy
October 31, 2026 1:05 pm
Link Copied!

দখিনের সময় ডেক্স:

বাংলাদেশ জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হওয়ায় বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ কেন্দ্রীয় কমিটির দায়িত্বশীল নেতাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন শেখ আব্দুল জলিল।

তিনি বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বরিশাল-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার, বাংলাদেশ জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম এবং কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জনাব ফয়েজ উলাহ ইকবালের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেখ আব্দুল জলিল বলেন, বাংলাদেশ জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটিতে তাঁকে সহ-সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করায় তিনি সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। তাঁর ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে পালন করার পাশাপাশি সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে কাজ করে যাবেন।

তিনি আরও বলেন, দলের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে এবং সংগঠনের ঐক্য ও কার্যক্রমকে সুসংগঠিত রাখতে তিনি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে দায়িত্ব পালন করতে চান।

পরিশেষে, তাঁকে কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করায় সংশ্লিষ্ট সকল নেতৃবৃন্দের প্রতি আবারও কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান শেখ আব্দুল জলিল।