1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. পুঁজিবাজার
  10. ফিচার
  11. বাণিজ্য
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে ‘জনদুর্ভোগ নিরসন নাগরিক কমিটি’ গঠন

dokhinersomoy
October 29, 2026 6:57 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল সদর উপজেলার গুরুত্বপূর্ণ চরকাউয়া খেয়াঘাট ও সংলগ্ন সড়কগুলোতে জনচলাচল ঝুঁকিমুক্ত সুশৃঙ্খল করা ও বরিশালের বিভিন্ন জায়গায় জনদূর্ভোগ লাঘবে মাঠ পর্যায়ে যথাযথ পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে নাগরিক সমাজের উদ্যোগে ‘জনদুর্ভোগ নিরসন নাগরিক কমিটি’ গঠন করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বরিশাল জেলা আইনজীবী সমিতি ভবনে অনুষ্ঠিত এক নাগরিক সভায় এ কমিটি গঠন করা হয়।

বরিশাল জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মহসিন মন্টুকে আহ্বায়ক এবং সাবেক যুবদলনেতা ও সাবেক উন্নয়ন কর্মকর্তা মতিউল ইসলাম রানাকে সদস্যসচিব নির্বাচিত করা হয়।

কমিটির অন্যান্য পদে সমাজকর্মী একেএম আবদুল হালিম ও সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মানিক মৃধাকে যুগ্ম আহ্বায়ক, আবদুর রব সবুজ মাস্টারকে সদস্য-দপ্তর, মিজানুর রহমান দুলালকে সদস্য-তথ্য ও যোগাযোগ এবং জহিরুল ইসলাম রাজিবকে সদস্য-সহকারী তথ্য ও যোগাযোগ পদে নির্বাচিত করা হয়েছে।

এ ছাড়া সাবেক ইউপি সদস্য কবিরুল আলম কবিরকে প্রধান সমন্বয়কারী করা হয়েছে। সমন্বয়কারী হিসেবে নির্বাচিত হয়েছেন সহিদ আলম খান, রেজাউল কবির সিকদার, মনিরুল হক মুন্সী, সাংবাদিক মামুন-অর-রশিদ, কামাল হোসেন চৌধুরী, অ্যাডভোকেট কামরুল ইসলাম সবুজ, শিক্ষানবিশ অ্যাডভোকেট মাহমুদুল হক তাপস, নজরুল ইসলাম মিল্টন ও হাসান মেহেদী নাইম। সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়, সদস্যসচিব সিনিয়র দুই-তিনজনের সঙ্গে আলোচনা করে কমিটিতে নতুন সদস্য অন্তর্ভুক্ত করবেন।

আগামী ৩ নভেম্বর পরবর্তী সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং জনদুর্ভোগ নিরসনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হবে।