মোঃ সাদ্দাম হোসেন ।।
বরিশালে বেগম তফাজ্জল হোসেন মানিক মিয়া মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টা ৩০ মিনিটে কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক ও কলেজ গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশালের চেয়ারম্যান অধ্যাপক আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, বরিশাল অঞ্চলের পরিচালক অধ্যাপক মো. জাকির হোসেন এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বরিশাল অঞ্চলের নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ফেরদৌস জাহান, দাতা সদস্য কে. এম. শহীদুল্লাহ এবং গভর্নিং বডির সদস্য লুৎফর রহমান খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মোকলেছুর রহমান।
নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া এবং তাদের শিক্ষা, সহশিক্ষা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে উৎসাহিত করার লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৃজনশীলতা ও সাংস্কৃতিক চর্চার বিকাশ ঘটবে বলে আশা করা হচ্ছে।