1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. পুঁজিবাজার
  10. ফিচার
  11. বাণিজ্য
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. ভিডিও

নভেম্বরের মধ্যে এইচএসসি ফলাফল প্রকাশের প্রস্তুতি

dokhinersomoy
September 23, 2026 11:48 am
Link Copied!

দখিনের সময় ডেস্ক:
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে প্রকাশের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এরই মধ্যে ফল তৈরির কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। বুধবার (২৩ সেপ্টেম্বর) এ তথ্য জানান কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।
তিনি জানান, সম্ভাব্য সময়ের মধ্যেই ফল প্রকাশের লক্ষ্য নিয়ে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের লিখিত পরীক্ষা অন্য বোর্ডের তুলনায় দেরিতে শেষ হয়েছে। সেখানে স্থগিত পরীক্ষাগুলো শেষ হওয়ার পর ফল প্রস্তুতের কাজ দ্রুত এগিয়ে নিতে অতিরিক্ত পরীক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা ২ জুলাই শুরু হয়ে ৮ আগস্ট শেষ হওয়ার কথা থাকলেও চট্টগ্রাম বোর্ডের কয়েকটি পরীক্ষা পরে অনুষ্ঠিত হয়। ওই বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় ৯ সেপ্টেম্বর। এরপর ব্যবহারিক পরীক্ষাসহ ফল প্রস্তুতের আনুষঙ্গিক কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নেন। তাঁদের জন্য সারাদেশে পরীক্ষাকেন্দ্র ছিল ২ হাজার ৬৯৭টি।
এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ছিলেন ১০ লাখ ৬৯ হাজার ৭১৪ জন। মাদরাসা শিক্ষা বোর্ডে ৯২ হাজার ৯০৫ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ১ লাখ ৭ হাজার ৯৬৪ জন পরীক্ষার্থী অংশ নেন। বোর্ডভিত্তিক হিসাবে ঢাকা শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ছিলেন সবচেয়ে বেশি, ৩ লাখ ৩৯৩ জন। রাজশাহীতে ১ লাখ ৪০ হাজার ৮৩০, যশোরে ১ লাখ ১৭ হাজার ২১০, দিনাজপুরে ১ লাখ ১৩ হাজার ৪৭৯, চট্টগ্রামে ৯৯ হাজার ৬৮৮ এবং কুমিল্লায় ৯৪ হাজার ৮০২ জন পরীক্ষা দিয়েছেন। এছাড়া ময়মনসিংহে ৭৩ হাজার ৩৭, সিলেটে ৭১ হাজার ৭১১ এবং বরিশালে ৫৮ হাজার ৬৬৪ জন পরীক্ষার্থী ছিলেন। ফল প্রকাশের প্রস্তুতি চললেও চূড়ান্ত তারিখ পরে জানানো হবে।