1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. পুঁজিবাজার
  10. ফিচার
  11. বাণিজ্য
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

বরিশাল বিশ্ববিদ্যালয় ও ব্লাস্ট-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

dokhinersomoy
October 14, 2026 5:53 pm
Link Copied!

বরিশাল বিশ্ববিদ্যালয়।

আইন শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের ব্যবহারিক দক্ষতা বৃদ্ধি এবং সুবিধা বঞ্চিত জনগোষ্ঠী ও নারীদের আইনি সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) এবং বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর ২০২৬) বিকাল ৩ টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়ের কক্ষে এই সমঝোতা স্মারক সংক্রান্ত চুক্তিটি স্বাক্ষরিত হয়।

বরিশাল বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদের উপস্থিতিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের পক্ষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার (ভারপ্রাপ্ত) খান সানজিয়া সুলতানা এবং ব্লাস্ট ((BLAST)-এর পক্ষে প্রতিনিধিত্ব করেন সংস্থার কো-অর্ডিনেটর অ্যাডভোকেট সাহিদা তালুকদার।

এসময় অন্যান্যদের মধ্যে আইন অনুষদের ডিন ড. সরদার কায়সার আহমেদ, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোঃ সাখাওয়াত হোসেন, আইন বিভাগের সহযোগী অধ্যাপক সুপ্রভাত হালদার, দ্রুত বিচার ট্রাইব্যুনাল ও বিশেষ দায়রা আদালত বরিশালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোঃ মহসিন মন্টুসহ ব্লাস্টের ঊর্ধ্বতনরা উপস্থিত ছিলেন।

জার্মান উন্নয়ন সংস্থা ”GIZ বাংলাদেশ’-এর সহায়তায় ব্লাস্ট-এর “অ্যাকসেস টু জাস্টিস ফর উইমেন” (Access to Justice for Women) প্রকল্পের অধীনে “ইউনিভার্সিটি-বেসড ক্লিনিক্যাল লিগ্যাল এডুকেশন অ্যান্ড কমিউনিটি লিগ্যাল ক্লিনিক প্রোগ্রাম” বাস্তবায়ন করা হবে।

এই কার্যক্রমটি ২০২৬ সালের ১নভেম্বর থেকে শুরু হয়ে ২০২৭ সালের ৩১ অক্টোবর পর্যন্ত এক বছর মেয়াদে চলবে। এই সমঝোতার মাধ্যমে বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইন ক্লিনিককে (Law Clinic) আরও শক্তিশালী করা হবে।

আইন বিভাগের শিক্ষার্থীরা সরাসরি আদালত পরিদর্শন, কেসস্টাডি, আইনি গবেষণা এবং ব্লাস্ট-এর ‘লিগ্যাল হাব সেন্টার’-এর মাধ্যমে সামাজিক পর্যায়ে ব্যবহারিক আইনি অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন। এই উদ্যোগের ফলে শিক্ষার্থীদের পেশাগত দক্ষতাবৃদ্ধির পাশাপাশি বিনামূল্যে আইনি পরামর্শ প্রদানের মানসিকতা গড়ে উঠবে এবং নারীসহ সমাজের পিছিয়ে পড়া মানুষের আইনি অধিকার সুসংহত হবে।