1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. পুঁজিবাজার
  10. ফিচার
  11. বাণিজ্য
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

বিবাহ জটিলতায় গোলাম মাওলা রনি

dokhinersomoy
November 6, 2026 2:18 pm
Link Copied!

দখিনের সময় রিপোর্ট:
সাবেক সংসদ সদস্য ও রাজনীতিবিদ গোলাম মাওলা রনির স্ত্রী হিসেবে দাবি করা ফারজানা আফরোজের কেন্দ্র করে নতুন বিতর্ক তৈরি হয়েছে। এর আগে ফারজানা আফরোজ নিজের স্ত্রী নন বলে ফেসবুকে এক স্ট্যাটাস দিয়েছেন রনি। তিনি ওই নারীর ছবি শেয়ার করে স্ট্যাটাসে লেখেন, ‘এ মহিলা আমার স্ত্রী নন। সাতকানিয়া জামায়াত নেতা হারুনের সাবেক স্ত্রী। চট্টগ্রামের বিতর্কিত আওয়ামী লীগ নেতা ঘি বাবুলের ঘনিষ্ঠ বান্ধবী এবং আমেরিকা প্রবাসী ইলিয়াসের আপনজন।’
রনির ফেসবুক পোস্টের জবাবে ফারজানা আফরোজও নিজের অবস্থান তুলে ধরেছেন। তিনি বলেছেন, সত্য প্রমাণের জন্য এত কিছু দেখানোর প্রয়োজন নেই। রনি তাকে অস্বীকার করলেই বাস্তবতা বদলে যাবে না। ফারজানা আফরোজের দাবি, গোলাম মাওলা রনি চট্টগ্রামে গিয়ে তাকে কাবিন করে সবার সামনে বিয়ে করেছেন। এমনকি তার শাশুড়িও ছয় থেকে সাত মাস তার সঙ্গে ছিলেন বলে দাবি করেছেন তিনি।
এ বিষয়ে ফারজানা আফরোজ একটি গণমাধ্যমকে বলেন, ‘যেটা সত্য, এটার জন্য এতকিছু দেখাতে হয় না। উনি (রনি) অস্বীকার করলে কি আসে যায়। উনি চট্টগ্রামে গিয়ে কাবিন করে সবার সামনে বিয়ে করেছেন। আমার শাশুড়ি ৬-৭ মাস আমার সঙ্গে ছিলেন। এখন এসে যদি এ কথাগুলো বলে, এগুলো সত্যতা প্রমাণের কোনো দরকার নেই।’ তিনি আরও বলেন, ‘আসলে আমার স্বামী খুব ভালো মানুষ। আমি তো ওকে খুব কাছ থেকে দেখেছি। উনি পারিবারিকসহ বিভিন্ন চাপে আছেন। যার কারণে এ ধরনের কথাগুলো বলতে বাধ্য হয়েছেন।’