সিরাজগঞ্জে এসআরবি-১২-এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলা বারুদ উদ্ধার করা হয়েছে।
বুধবার (০৪ নভেম্বর ) দুপুর ১১ টার সময় এসআরবি – ১২ সদর দপ্তরে মিডিয়া ব্রিফিংয়ে অভিযানের বিস্তারিত তুলে ধরেন এসআরবি-১২-এর অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মো আতিকুর রহমান মিয়া।
তিনি জানান, গত ১ নভেম্বর সিরাজগঞ্জ, পাবনা ও রাজবাড়ী অঞ্চলের ৬৫ জন চরমপন্থী সদস্য আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে। পরবর্তীতে তাদের দেওয়া গোপন তথ্যের ভিত্তিতে ওই দিন রাত থেকেই অভিযানে নামে এসআরবি।
এসআরবি-১২ অভিযানে যে অস্ত্রগুলো পাওয়া যায় তারমধ্যে দেশীয় শট গান, দেশীয় লং পাইপ গান, প্রিন গান,বিদেশি স্প্রিং গান,এক নালা বন্দুক, রাইফেল, ম্যাগাজিন,পিস্তল ম্যাগাজিন, দেশীয় কুড়াল, হাত কুড়াল, দেশীয় তরবারি,দেশীয় রামদা উদ্ধার করেন। মোট আগ্নেয়াস্ত্র -১১৩৬ রাউন্ড তাজা গুলি, ম্যাগাজিন -১৫টি, দেশীয় অস্ত্র -৯৫ টি , ৯৫ টি ওয়াকিটরি উদ্ধার করা হয়।
এসআরবি-১২-এর এ অভিযানকে আইনশৃঙ্খলা রক্ষা ও অবৈধ অস্ত্র উদ্ধারে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।