1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. পুঁজিবাজার
  10. ফিচার
  11. বাণিজ্য
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

মাথায় আঘাত করে স্বর্ণ ব্যবসায়ীর ব্যাগ ছিনতাই

dokhinersomoy
November 6, 2026 1:40 pm
Link Copied!

মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:
মানিকগঞ্জের হরিরামপুরে মনোরঞ্জন কর্মকার নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে মাথায় আঘাত করে ব্যাগ ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে বাড়ি ফেরার পথে এ হামলার শিকার হন তিনি। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রেছড়াগঞ্জ বাজারে নিজের দোকান বন্ধ করে রাতে বাড়ি ফিরছিলেন মনোরঞ্জন। বাড়ি থেকে প্রায় ৩০০ গজ দূরে নুর আলমের বাড়ির সামনে পৌঁছালে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। এ সময় তার মাথায় আঘাত করে সঙ্গে থাকা ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায় তারা। মনোরঞ্জনের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসেন। তারা তাকে রক্তাক্ত অবস্থায় সড়কে পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার অসীম সরকার জানান, রাতে মনোরঞ্জন নামে এক ব্যক্তি মাথায় রক্তাক্ত আঘাত নিয়ে হাসপাতালে আসেন। তার প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। তিনি ডায়াবেটিসেও আক্রান্ত। এ কারণে উন্নত চিকিৎসার জন্য তাকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।