1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. পুঁজিবাজার
  10. ফিচার
  11. বাণিজ্য
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, আটক ১

dokhinersomoy
November 28, 2026 12:40 am
Link Copied!

স্টাফ রিপোর্টার:

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। হাতিরপুল, ওয়ারী, মিরপুর, বনানী ও ধানমন্ডির পাঁচটি পৃথক স্থানে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। এর মধ্যে হাতিরপুলে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে ওয়ারী এলাকার আবেদ আলী উচ্চ বিদ্যালয়ের সামনে প্রথম ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর জড়িত ব্যক্তিরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জড়িতদের শনাক্তের চেষ্টা শুরু করে।

ওয়ারী থানার পরিদর্শক (অপারেশন) মোস্তাফিজুর রহমান জানান, বিস্ফোরণের শব্দ শুনে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

এরপর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাতিরপুলে ইস্টার্ন প্লাজার সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এ সময় পালানোর চেষ্টা করলে একজনকে আটক করে পুলিশ। তাঁকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিস্ফোরণে কেউ হতাহত হননি।

এদিকে রাত সাড়ে ৮টার দিকে মিরপুর-১০ গোলচত্বর এলাকায় শাহ আলী প্লাজার বিপরীত পাশে আরও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। কাফরুল থানার ওসি আলমগীর হোসেন জানান, বিস্ফোরণের পর জ