1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. পুঁজিবাজার
  10. ফিচার
  11. বাণিজ্য
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

স্ত্রীর ওপর অভিমান করে গলায় ফাঁস  দিয়ে যুবকের আত্মহত্যা

dokhinersomoy
November 27, 2026 8:00 pm
Link Copied!

জেলা প্রতিনিধি:
স্ত্রীর ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে ইকবাল হোসেন নামে এক যুবক আত্মহত্যা করেছেন। এ ঘটনা কুমিল্লার চৌদ্দগ্রামে। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে নিজ ঘরের ধর্ণার সঙ্গে রশি বেঁধে তিনি আত্মহত্যা করেন। দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) লিটন চাকমা।
ইকবাল পৌর এলাকার সোনাকাটিয়া (আদর্শ) গ্রামের আলকাছ মিয়ার ছেলে। তিনি এক সন্তানের জনক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে সম্প্রতি ইকবাল হোসেনের সঙ্গে তার স্ত্রীর ঝগড়া হয়। সেই অভিমানে আজ শুক্রবার সকালে ইকবাল হোসেন ঘরের তীর বা ধর্ণার সঙ্গে রশি বেঁধে গলায় পেছিয়ে আত্মহত্যা করেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। এসআই লিটন চাকমা বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।