1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. পুঁজিবাজার
  10. ফিচার
  11. বাণিজ্য
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে ডিবির অভিযানে ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

dokhinersomoy
October 30, 2026 11:28 am
Link Copied!

বরিশাল প্রতিনিধি:

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ প্রশান্ত দাস (২৩) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) রাত ১টা ৪৫ মিনিটের দিকে নগরীর কাউনিয়া থানাধীন ১ নম্বর ওয়ার্ডের খালপাড় সড়কের মধু মিয়ার পোল সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিএমপির গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, বিশেষ অভিযান পরিচালনাকালে প্রশান্ত দাসকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত প্রশান্ত দাস বরিশাল জেলার উজিরপুর থানাধীন হারতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কুচিয়ারপাড় (গুচ্ছগ্রাম) এলাকার নির্মল দাস ও সবিতা দাসের ছেলে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।