দখিনের সময় ডেস্ক:
জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) কেন্দ্রীয় কমিটির পূর্ণাঙ্গ অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত কমিটিতে বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ শহিদুল ইসলাম মিন্টু।
নতুন এ দায়িত্ব পাওয়ায় তিনি বিএনপি চেয়ারম্যান ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
তিনি আশা প্রকাশ করেন, নতুন দায়িত্ব পালনের মধ্য দিয়ে বরিশাল বিভাগে জিসাসের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে কাজ করবেন।
এদিকে তাঁর এ দায়িত্বপ্রাপ্তিতে বরিশালের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।