• ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুয়েতে পাপুলের ৪ বছরের জেল: ৫৩ কোটি টাকা জরিমানা

দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ২৮, ২০২১, ২২:০২ অপরাহ্ণ
কুয়েতে পাপুলের ৪ বছরের জেল: ৫৩ কোটি টাকা জরিমানা

দখিনের সময় ডেক্স ॥

অর্থ ও মানবপাচার মামলায় লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য শহীদ ইসলাম পাপুলকে ৪ বছরের জেল দিয়েছেন কুয়েতের একটি আদালত। একই সঙ্গে তাকে ১৯ লাখ কুয়েতি রিয়াল (৫৩ কোটি টাকার বেশি) জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) কুয়েতের ফৌজদারি আদালতের বিচারক আবদুল্লাহ আল ওসমান এ রায় ঘোষণা করেন।

বর্তমানে পাপুল দেশটির কারাগারে বন্দি রয়েছেন। কুয়েতের সংবাদমাধ্যম আল-কাবাসের প্রতিবেদনে বলা হয়, পাপুলের কাজে সহায়তাকারী হিসেবে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তা মাজেন আল জারাহ এবং কুয়েতি দুই কর্মকর্তাকেও চার বছরের কারাদ- দিয়েছেন আদালত। গত বছরের ৬ জুন রাতে কুয়েতের মুশরিফ আবাসিক এলাকা থেকে পাপুলকে গ্রেফতার করে দেশটির অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

মারাফি কুয়েতিয়া কোম্পানির অন্যতম মালিক পাপুল। পাঁচ বাংলাদেশির অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে অর্থ ও মানবপাচার এবং ঘুষ গ্রহণের অভিযোগ আনা হয়। গত বছরের ১৭ সেপ্টেম্বর পাপুলের আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হয়।