ময়মনসিংহের ফুলপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সেনাবাহিনীর একটি গাড়ি ও যাত্রীবাহী বাস মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।
নিহতদের মধ্যে রয়েছেন বাসচালক বিশু, সেনাবাহিনীর গাড়িচালক সার্জেন্ট রেজাউল করিম এবং এক অজ্ঞাত পথচারী।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ফুলপুর উপজেলার বালিয়া মোড় এলাকায় ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। সংঘর্ষের তীব্রতায় বাস ও সেনাবাহিনীর গাড়িটি দুমড়েমুচড়ে যায়, মুহূর্তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, সকালে ময়মনসিংহ থেকে শেরপুরগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সেনাবাহিনীর গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় ফুলপুর এলাকার বালিয়া মোড়ে
দুর্ঘটনার পর আহতদের দ্রুত উদ্ধার করে ফুলপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তিনজনকে মৃত ঘোষণা করা হয়। গুরুতর আহত আরও তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে।