বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান আজ মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইসলামী আন্দোলনের আমিরের বেইলি রোডের বাসায় সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন তারেক রহমান। বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিব এ এ এম সালেহ (সালেহ শিবলী) ইনকিলাবকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল রোববার জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন তারেক রহমান। জাতীয় সংসদ নির্বাচনের পর এটিই তাদের প্রথম বৈঠক। ওইদিন সন্ধ্যা ৭টার দিকে জামায়াত আমিরের বসুন্ধরার বাসায় পৌঁছান বিএনপি চেয়ারম্যান।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই তৃতীয়াংশ আসনে বিপুল বিজয়ের পর প্রতিদ্বন্দ্বী দলগুলোর নেতাদের সঙ্গে ধারাবাহিকভাবে সাক্ষাত করে সৌহার্দ্যের বার্তা দিচ্ছেন তারেক রহমান, যা বিরল ঘটনা।
রোববার রাতে জামায়াতের আমির শফিকুর রহমান ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সাথে সৌজন্য সাক্ষাত করেন বিএনপি চেয়ারম্যান।