• ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ওবায়দুল কাদেরের বোনের বাসায় ককটেল হামলা!

দখিনের সময়
প্রকাশিত এপ্রিল ২৫, ২০২১, ১২:১৬ অপরাহ্ণ
ওবায়দুল কাদেরের বোনের বাসায় ককটেল হামলা!

দখিনের সময় ডেক্স:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বোন তাহেরা বেগমের (৬৯) বাসায় ককটেল হামলা হয়েছে বলে দাবি করা হয়েছে। গতকাল শনিবার(২৪ এপ্রিল) রাত ১২টা ২০ মিনিটে বসুরহাট পৌরসভা কেজি স্কুল রোডের ওই বাসায় দুর্বৃত্তরা এ হামলা চালায় বলে দাবি করেন মন্ত্রীর ভাগনে হুমায়ুন রশিদ মিরাজ।

মিরাজ দাবি করে বলেন, ‘চিহ্নিত সন্ত্রাসী কেচ্ছা রাসেলের নেতৃত্বে ৫-৬ জন সন্ত্রাসী হামলা চালিয়ে ১০-১২টি ককটেল নিক্ষেপ করে। এতে বাসায় ও আশপাশের সবাই আতঙ্কিত হয়ে পড়ে।’ওই বাসায় সেতুমন্ত্রীর ভাগিনা ও উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র মাহবুবুর রশিদ মঞ্জুও থাকেন। তবে হামলার সময় তিনি দলের কাজে ঢাকায় অবস্থান করছিলেন বলেও জানান হুমায়ুন রশিদ মিরাজ। তাহেরা বেগমের অভিযোগ, তার বড় ছেলে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন। উপজেলা আওয়ামী লীগের রাজনীতি নিয়ে তার বড় ছেলের সঙ্গে তার ছোট ভাই কাদের মির্জার সঙ্গে বিরোধ চলছে। ওই বিরোধের জের ধরে মির্জা কাদেরের কয়েকজন অনুসারী এই ককটেল হামলার ঘটনা ঘটিয়েছে।

এর আগে গত ১৬ এপ্রিল রাতে ওবায়দুল কাদেরের বাড়ির দরজায় দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় সন্ত্রাসীরা। পুলিশ ঘটনাস্থল থেকে আরও ৩টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার ও কয়েকজনকে গ্রেপ্তার করে।