• ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হুমকির মুখে সাংবাদিক আলম রায়হান

দখিনের সময়
প্রকাশিত এপ্রিল ২৬, ২০২১, ২২:১১ অপরাহ্ণ
হুমকির মুখে সাংবাদিক আলম রায়হান

স্টাফ রিপোর্টার:

হুমকির মুখে আছেন সিনিয়র সাংবাদিক আলম রায়হান। বরিশাল শহরের বটতলা এলাকার চিহ্নিত মামলাবাজ সিদ্দিক (৪৫) গত ছয়মাস ধরে সাংবাদিক আলম রায়হানকে নানানভাবে হয়রানী করে আসছে। এর সঙ্গে গত মাসখানেক ধরে আলম রায়হানকে নানানভাবে হুমকী দিচ্ছে বটতলা এলাকায় বিশেষভাবে চিহ্নিত সিদ্দিক। এ ব্যাপারে কোতয়ালী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

গত ১৬ এপ্রিল বেলা দেড়টার দিকে আলম রায়হানকে নগরীর বটতলা বাজারের উল্টো দিকে  জেলাপরিষদের মার্কেটের সামনে লাঞ্চিত করে সিদ্দিক। এ ব্যাপারে ১৮ এপ্রিল কোতয়ালী থানায় আলম রায়হান অভিযোগ করেন। জিডি নং-৮২৬, তারিখ ১৮/৪/২১।

আলম রায়হানের অভিযোগের সাতদিন পর কোতয়ালী থানার এস আই টিপু সুলতান ২৫ এপ্রিল বিকেলে আলম রায়হান ও সিদ্দিককে বটতলা পুলিশ ফারীতে ডাকেন। প্রায় ঘন্টাখানেক দুই তরফের বক্তব্য শোনার পর এস আই টিপু সুলতান আপোষরফা করার জন্য আলম রায়হানকে প্রকারন্তরে চাপ প্রয়োগ করেন। এ অবস্থায় আলম রায়হান বিষয়টি খতিয়ে দেখার জন্য পুলিশের প্রতি অনুরোধ জানান।

আলোচনা শেষে আলম রায়হান চলে আসতে চাইলে নানান ধরনের কথা বলে আটকাবার চেষ্টা করেন সিদ্দিক। এ সময় পুলিশের এসআই টিপু সুলতান নীরবতা পালন করেন। এরপর থেকে সাংবাদিক আলম রায়হানের প্রতি সিদ্দিকের হুমকির মাত্রা আরো বেড়েছে। এমনকি অজ্ঞাত ব্যক্তিদের দিয়ে আলম রায়হানকে বটতলা এলাকায় পারিবারিক সম্পত্তিতে যেতে নানান ভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে সিদ্দিক।