• ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মিতু হত্যায় এসপি বাবুলের পর শাকু গ্রেপ্তার

দখিনের সময়
প্রকাশিত মে ১৩, ২০২১, ০৬:০৮ পূর্বাহ্ণ
মিতু হত্যায় এসপি বাবুলের পর শাকু গ্রেপ্তার

দখিনের সময় ডেক্স:

চট্টগ্রামের চাঞ্চল্যকর মাহমুদা খানম মিতু হত্যা মামলার আরেক আসামি সাইদুল ইসলাম সিকদার প্রকাশ শাকুকে (৪৫) গ্রেপ্তার করেছে র‍্যাপিড আ্যকশন ব্যাটালিয়ান (র‍্যাব)। বুধবার(১২মে) রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মিতু হত্যা মামলার এজহারনামীয় আসামি সাইদুল ইসলাম সিকদার প্রকাশ শাকু কে রাংগুনিয়া থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

এর আগে বুধবার দুপুরে বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। এরও আগে মাহমুদা খানম মিতু হত্যা মামলায় তার স্বামী সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে গ্রেপ্তার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গতকাল মঙ্গলবার(১১মে) সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়। স্ত্রীকে হত্যার সঙ্গে তার সম্পৃক্ততা পাওয়া গেছে।

প্রসঙ্গত, পাঁচ বছর আগে চট্টগ্রামে প্রকাশ্যে রাস্তায় খুন হন মাহমুদা। এ ঘটনায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) বাবুলের সম্পৃক্ততা পাওয়ার কথা জানানোর পর মিতুর বাবা মোশারফ হোসেন আজ দুপুরে চট্টগ্রামের পাঁচলাইশ থানায় নতুন একটি মামলা দায়ের করেন।