• ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্ত্রীর হত্যাকারীদের ৯ লাখ টাকা দেন বাবুল আক্তার

দখিনের সময়
প্রকাশিত মে ১৩, ২০২১, ১৮:০১ অপরাহ্ণ
স্ত্রীর হত্যাকারীদের ৯ লাখ টাকা দেন বাবুল আক্তার

 

দখিনের সময় ডেক্স:

মাহমুদা আক্তার মিতুর হত্যাকারীদের কয়েক দফায় ‘মোটা অঙ্কের টাকা’ দিয়েছিলেন তার স্বামী সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার। এর প্রমাণও পাওয়া যাচ্ছে। আজ বৃহস্পতিবার (১৩ওম) এমনটাই জানিয়েছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান বনজ কুমার মজুমদার। তিনি বলেন, খুনিদের সাথে বাবুলের লেনদেন হওয়া টাকার পরিমাণ ছয় লাখ থেকে নয় লাখও হতে পারে।

বনজ কুমার মজুমদার বলেন, টাকা লেনদেনের অকাট্য প্রমাণ এবং ভিডিও ফুটেজে মুছার অবস্থান শনাক্ত হলেও বাবুল আক্তার তাকে চিনতে না পারার বিষয়টি নতুন করে মামলা করার ক্ষেত্রে ভূমিকা রেখেছে। এদিকে বাবুলের দুই বন্ধুর স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে প্রাথমকিভাবে তিন লাখ টাকা দেওয়ার কথা উঠে এসেছে।

প্রসঙ্গত, ২০১৬ সালের ৫ জুন সকালে চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার সময় প্রকাশ্যে গুলি চালিয়ে ও কুপিয়ে হত্যা করা হয় মিতুকে। এ ঘটনায় পিবিআই বাবুলের সম্পৃক্ততা পাওয়ার কথা জানানোর পর মিতুর বাবা মোশারফ হোসেন গতকাল বুধবার দুপুরে চট্টগ্রামের পাঁচলাইশ থানায় নতুন একটি মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর বেলা আড়াইটার দিকে পুলিশের গাড়িতে করে সাবেক পুলিশ সুপার বাবুল আক্তরকে চট্টগ্রামের আদালত ভবনে নেওয়া হয়। আদালত তাকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।