• ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশাল নগরীতে বেড়েছে মেডিকেল কেন্দ্রিক ছিনতাই

দখিনের সময়
প্রকাশিত মে ১৭, ২০২১, ১৮:৫৭ অপরাহ্ণ
বরিশাল নগরীতে বেড়েছে মেডিকেল কেন্দ্রিক ছিনতাই

স্টাফ রিপোর্টার:

বরিশাল নগরীতে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রিক ছিনতাই বেড়েছে। বরিশাল বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত রোগী ও রোগীদের স্বজনরা প্রায়ই ছিনতাইকারীর কবলে পড়ছেন বলে জানাগেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট এলাকার পুলিশ উদাসীনতা দেখাচ্ছেন বলে রয়েছে সাধারণ অভিযোগ।

একাধিক সূত্র বলছে, ছিনতাইকারীর কবলে পড়ে অনেকেই মোবাইল ও নগদ অর্থ হারাচ্ছেন। কোন কোন ক্ষেত্রে রোগীর চিকিৎসার জন্য আনা পুরো টাকাই চলে যাচ্ছে ছিনতাইকারীর হাতে। সূত্রমতে, শের-ই-বাংলা মেডেকেল কলেজ হাসপাতাল কেন্দ্রিক ছিনতাইর ঘটনা কখনো কমে আবার কখানো বাড়ে। সম্প্রতি এই অরাজকতা চরমে পৌছেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

দক্ষিণ বঙ্গের সাধারণ মানুষের চিকিৎসার প্রধান কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। বরিশাল নগরীর এই হাসপাতালে প্রতিদিন অসংখ্য রোগী আসেন। সঙ্গে আসেন তাদের স্বজনরা। এদিকে হাসপাতালে ভর্তি রোগীদের সহায়তা প্রদানের জন্য রোগীদের স্বজনদেরকেও এই হাসপাতালে আসতে হয়। সবমিলিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ আসেন নগরীর এই প্রধান চিকিৎসা কেন্দ্রে। এদের অনেকেই পড়েন ছিনতাইকারীর কবলে।