• ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

একাধিক ছাত্রকে বলাৎকার, মাদরাসাশিক্ষক আটক

দখিনের সময়
প্রকাশিত মে ২১, ২০২১, ১৮:০৩ অপরাহ্ণ
একাধিক ছাত্রকে বলাৎকার, মাদরাসাশিক্ষক আটক

দখিনের সময় ডেক্স:

একাধিক ছাত্রকে বলাৎকার করার অভিযোগে ওমর ফারুক (৩৫) নামে এক কওমী মাদরাসার শিক্ষককে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার(২০মে) দুপুরে মাদরাসা থেকে তাকে আটক করা হয়। আটককৃত ওমর ফারুক বগুড়ার শিবগঞ্জ উপজেলার গুজিয়া গ্রামের বাসিন্দা এবং বগুড়া সদরের পলাশবাড়ি উত্তরপাড়া হাফেজিয়া কওমী মাদরাসার শিক্ষক।

এলাকাবাসীর বরাত দিয়ে থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ওমর ফারুক ওই মাদরাসাতেই অবস্থান করতেন। গত রমজান মাসে মাদরাসায় অবস্থানকালে কয়েকজন ছাত্রকে তিনি বলাৎকার করেন। ঈদের ছুটি শেষে মাদরাসা খুললে ছাত্ররা সেখানে যেতে আপত্তি করে। এতে ছাত্রদের অভিভাবকরা মাদরাসায় যেতে না চাওয়ার কারণ জানতে চাইলে ছাত্ররা বলাৎকারের বিষয়টি অভিভাবকদের জানায়। এ খবর জানাজানি হলে গ্রামের লোকজন মাদরাসা ঘেরাও করে। খবর পেয়ে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মাদরাসা শিক্ষক ওমর ফারুককে আটক করে।