• ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইমামের কান্ড, পালালেন ব্যবসায়ীর বউ নিয়ে!

দখিনের সময়
প্রকাশিত মে ২২, ২০২১, ২০:২৫ অপরাহ্ণ
ইমামের কান্ড, পালালেন ব্যবসায়ীর বউ নিয়ে!

দখিনের সময় ডেক্স:

কুমিল্লার দেবিদ্বারে এক ব্যবসায়ীর বউ নিয়ে পালানোর অভিযোগ উঠেছে মসজিদের এক ইমামের বিরুদ্ধে। উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়নে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ওই ইমামের নাম মাওলানা ফয়সাল আহমেদ কাউসারী। তিনি গুনাইঘর উত্তর ইউনিয়নের বাকসার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম।

বিভিন্ন ওয়াজ মাহফিলের নিয়মিত আলোচক ছিলেন মাওলানা ফয়সাল আহমেদ কাউসারী। তার বাড়ি পাশ্ববর্তী মুরাদনগর উপজেলার কলেজ পাড়া এলাকায়। তার স্ত্রী-সন্তান রয়েছে। ওই ঘটনায় গতকাল শুক্রবার (২১মে) সকালে দেবিদ্বার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ইমামের সঙ্গে পালানো নারীর স্বামী।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফয়সাল আহমেদ কাউসারী দেড় বছর আগে বাকসার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হিসেবে নিয়োগ পান। সেই সূত্রে তিনি বাকসার বাজারের এক ব্যবসায়ীর বাড়িতে যেতেন। পাশাপাশি তিনি ওই ব্যবসায়ীর সন্তানদের কোরআন শেখাতেন। নিয়মিত যাওয়া আসার এক পর্যায়ে ওই ব্যবসায়ীর স্ত্রীর সঙ্গে ফয়সাল আহমেদের পরকীয়ার সম্পর্ক গড়ে উঠে। গত বৃহস্পতিবার(২০মে) রাতে ব্যবসায়ীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যান মাওলানা ফয়সাল আহমেদ। এসময় মূল্যবান জিনিসপত্র, নগদ টাকাসহ প্রায় ১০-১২ লাখ টাকা মূল্যের স্বর্ণলংকার নিয়েগেছেন।