• ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

প্রতিপক্ষের হামলায় কাদের মির্জার ৯ অনুসারী গুলিবিদ্ধ, অভিযোগ অস্বীকার ভাগ্নের

দখিনের সময়
প্রকাশিত মে ৩০, ২০২১, ০৭:৩২ পূর্বাহ্ণ
প্রতিপক্ষের হামলায় কাদের মির্জার ৯ অনুসারী গুলিবিদ্ধ, অভিযোগ অস্বীকার ভাগ্নের
সংবাদটি শেয়ার করুন...

দখিনের সময় ডেস্ক:

প্রতিপক্ষের গুলিতে আবদুল কাদের মির্জার ৯ অনুসারী গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। কাদের মির্জার প্রতিপক্ষ তারই ভাগ্নে মাহবুবুর রশিদ মঞ্জু। তবে হামলার বিষয় অস্বীকার করে তিনি বলেন, তারা নিজেরাই মিছিল করতে এসে সংঘর্ষে তাদের গুলিতে আহত হয়েছে।

শনিবার(২৯মে) সন্ধ্যা সাড়ে ৮টায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বসুরহাটে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। সবাই ছররা গুলিতে আহত হয়েছেন। তাদেরকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আনার পর সবাইকে নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

হাসপাতালের চিকিৎসক আবু নাছের জানান, ছররা গুলিতে আহত ৮জনকে জরুরী বিভাগ থেকে নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকি একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

আহতরা হলেন পৌরসভা ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন (৪৭), ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ফয়সাল আহমেদ জিসান (২৩), মো. সবুজ (৪০), রুহুল আমিন সানি (৩০), দেলোয়ার হোসেন (২৮), পৌরসভা ৩ নম্বর ওয়ার্ডের দেলোয়ার হোসেন সুমন (২৭), চরকাঁকড়ার দিদার (৩৫), মাঈন উদ্দিন কাঞ্চন (৪২), সওশাদ (৩৫)। আহতরা সকলে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার অনুসারী।