• ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বহিষ্কার হলেন বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সী

দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০০:২৪ পূর্বাহ্ণ
বহিষ্কার হলেন বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সী
সংবাদটি শেয়ার করুন...

দখিনের সময় ডেস্ক ।।

কুমিল্লা–৪ (দেবীদ্বার) আসনে বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সীরকে এবার তাকে প্রাথমিক সদস্য পদসহ দলীয় সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি। এর আগে ঋণখেলাপীর দায়ে প্রার্থিতা বাতিল করা হয়েছিল।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি ) রাত সোয়া ৯টার দিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ এবং সংগঠন পরিপন্থি বক্তব্য ও কার্যকলাপের জন্য বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মঞ্জুরুল আহসান মুন্সীকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ দলীয় সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এর আগে দুপুরে মঞ্জুরুল আহসান মুন্সীর একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ওই ভিডিওতে তাকে বলতে শোনা যায়- যদি ক্ষমতায় বিএনপি থাকে, আর যদি আপনারা অন্য দলকে ভোট দেন, আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়ব না। প্রয়োজনে ঘরবাড়ি পোড়াইয়া সব ছারখার করে দেব।