• ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াতকে ভোট দেওয়া সমস্ত মুসলমানের জন্য হারাম, হেফাজত আমিরের বিস্ফোরক মন্তব্য

দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ৭, ২০২৬, ১৮:২০ অপরাহ্ণ
জামায়াতকে ভোট দেওয়া সমস্ত মুসলমানের জন্য হারাম, হেফাজত আমিরের বিস্ফোরক মন্তব্য
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী জানিয়েছেন, জামায়াতকে ভোট দেওয়া সমস্ত মুসলমানের জন্য হারাম এবং এটি কোনোভাবেই জায়েজ নয়। তিনি বলেন, মওদুদির জামায়াতের সঙ্গে যারা জোট করেছে, তারা মওদুদি এবং এর বিরুদ্ধে এটি একটি ‘জিহাদ’।
চট্টগ্রামের ফটিকছড়ির কাজিরহাট মাদরাসায় ‘হাদিস গ্রন্থ সহিহ বুখারি শরিফের’ সমাপনী অনুষ্ঠানে এই মন্তব্য করেন আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। আলেম সমাজকে তিনি বলেন, জামায়াতে ইসলামীর সঙ্গে তাদের মৌলিক ও আকিদাগত বিরোধ রয়েছে এবং জামায়াত দ্বীনের সঠিক ব্যাখ্যা দেয় না। তাই এই বাতিল শক্তির উত্থান রোধে মুসলিমরা ঐক্যবদ্ধ হতে হবে।
হেফাজত আমির আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ‘জিহাদ’ ঘোষণা করে চট্টগ্রাম-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীকের সরোয়ার আলমগীরকে সমর্থন জানান। অনুষ্ঠানে সরোয়ার আলমগীরসহ শীর্ষ আলেম-ওলামা ও বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।