• ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাস্থ্যমন্ত্রীর বোনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, নয় মামলায় ওয়ারেন্ট

দখিনের সময়
প্রকাশিত জুন ১, ২০২১, ০৯:২৭ পূর্বাহ্ণ
স্বাস্থ্যমন্ত্রীর বোনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, নয় মামলায় ওয়ারেন্ট

দখিনের সময় ডেস্ক:

শত শত গ্রাহকের বিমা দাবির টাকা পরিশোধ করছে না সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। টাকা পেতে আদালতে মামলা করেছেন ভুক্তভোগীরা। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান (স্বাস্থ্যমন্ত্রীর বোন) ও প্রধান নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে এ সংক্রান্ত নয়টি মামলায় ওয়ারেন্ট জারি হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রীর মালিকানাধীন প্রতিষ্ঠান সানলাইফ ইন্স্যুরেন্সে ১০ বছর মেয়াদি জীবন বিমা পলিসি করেছিলাম। মেয়াদপূর্তির পর তারা টাকা দিচ্ছে না। কথা ছিল মেয়াদপূর্তি হলে একবারে ডাবল (দ্বিগুণ) টাকা দেবে। কিন্তু এখনো কোনো টাকা দেয়নি, উল্টো হয়রানি করছে। তাদের কাছে ঘুরতে ঘুরতে যখন কোনো কাজ না হওয়ায় আদালতের শরণাপন্ন হয়েছিহয়েছেন ভুক্তভোগীরা।

অভিযোগ উঠেছে, বিমা কোম্পানিটির মালিক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের পরিবারের সদস্য হওয়ায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন। অন্যদিকে, বছরের পর বছর ধরনা দিয়েও গ্রাহকরা বিমার সমুদয় টাকা আদায় করতে পারছেন না। উল্টো গ্রাহকদের বিভিন্নভাবে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে।

সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে ১০ বছর মেয়াদি জীবন বিমা পলিসি করেছেন এমন একজন হলেন কুষ্টিয়ার দৌলতপুরের মনিরুজ্জামান ডাবলু । মেয়াদপূর্তির পর এক টাকাও পাননি তিনি। আদালত ও বিমা কোম্পানিতে ঘুরতে ঘুরতে চার বছর পার হয়েছে। তার মতো আরেক ভুক্তভোগী দৌলতপুর উপজেলারই মুক্তার হোসেন। তিনি বলেন, স্বাস্থ্যমন্ত্রীর মালিকানাধীন প্রতিষ্ঠান সানলাইফ ইন্স্যুরেন্সে ১০ বছর মেয়াদি জীবন বিমা পলিসি করেছিলাম। মেয়াদপূর্তির পর তারা টাকা দিচ্ছে না। কথা ছিল মেয়াদপূর্তি হলে একবারে ডাবল (দ্বিগুণ) টাকা দেবে। কিন্তু এখনও কোনো টাকা দেয়নি, উল্টো হয়রানি করছে। তাদের কাছে ঘুরতে ঘুরতে যখন কোনো কাজ হলো না তখন আদালতের শরণাপন্ন হয়েছি। অপর এক ভুক্তভোগী নাম প্রকাশ না করে বলেন, পলিসির মেয়াদ শেষ হয়েছে প্রায় সাত বছর পার হয়ে গেল। কিন্তু এখনো এক টাকাও পাইনি। ডাবল টাকা তো দূরের কথা, আসল টাকাই ফিরে পাচ্ছি না।