• ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চোরের মায়ের বড় গলা

দখিনের সময়
প্রকাশিত জুলাই ৬, ২০২১, ২১:৩৪ অপরাহ্ণ
চোরের মায়ের বড় গলা

দখিনের সময় ডেস্ক:

প্রবচন আছে, চোরের মায়ের বড় গলা। এটি আবার সত্য বলে প্রমান করলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ফিরোজ আহমেদ।  চূড়ান্ত পরীক্ষার ফলাফল প্রকাশে দেরির কারণ জানতে গণমাধ্যমকর্মীরা যোগাযোগ করলে তিনি সাংবাদিককে বলেন, ‘তুমি কি ভাইস-চ্যান্সেলর? আমার বিভাগ আমি বুঝব, আমার বিরুদ্ধে যা লেখার লেখ, যাও।

উল্রেখ্য, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) অণুজীববিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মাস্টার্স প্রথম সেমিস্টারের চূড়ান্ত ফলাফল পরীক্ষা শুরুর ১৬ মাসেও প্রকাশ করা হয়নি। এতে করে ‘অসুবিধায় পড়েছেন’ শিক্ষার্থীরা। জানা গেছে, ২০২০ সালের ২৬ ফেব্রুয়ারিতে শুরু হওয়া ওই পরীক্ষা করোনায় স্থগিত হলে পরবর্তীতে ২০২১ সালের ২২ ফেব্রুয়ারিতে সম্পন্ন করা হয়। ছয়টি কোর্সের এই পরীক্ষা শুরু হওয়ার ১২ মাসে শেষ হলেও ১৬ মাস গড়িয়ে গেলেও ফলাফল এখনো প্রকাশ হয়নি। এর মাঝে একই বিভাগে চলতি বছর জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়া স্নাতক শেষ সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা শেষ হওয়ার দুই সাপ্তাহের মধ্যে ফল প্রকাশিত হয়েছে।

সাংবাদিকদের সঙ্গে অধ্যাপক ফিরোজ আহমেদের ‘অশোভন’ আচরণের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. দিদার-উল-আলম বলেন, ‘সাংবাদিকের সাথে তার এমন প্রতিক্রিয়া দেখানো ঠিক হয়নি। রেজাল্ট দিতে অসুবিধা কোথায় সেটা সুন্দর মতো বুঝিয়ে বললেই হতো। কেন রেজাল্ট দিতে দেরি হচ্ছে এবং এই শিক্ষক কেন এমন আচরণ করল, বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেখবে।’