1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. পুঁজিবাজার
  10. ফিচার
  11. বাণিজ্য
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, আহত যুবদলের সাবেক নেতা

dokhinersomoy
November 7, 2026 8:27 pm
Link Copied!

দখিনের সময় রিপোর্ট:

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশালে বিএনপির আয়োজিত সমাবেশে হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটেছে। এতে মো. আতিকুল ইসলাম রাব্বি নামে যুবদলের সাবেক এক নেতা আহত হয়েছেন। এ ঘটনায় সমাবেশস্থলে কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে নগরের সদর রোডে দলীয় কার্যালয়ের সামনে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত সমাবেশে এ ঘটনা ঘটে।

আহত রাব্বি বরিশাল মহানগরের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সদস্য। তিনি সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ারের অনুসারী হিসেবে পরিচিত। ঘটনার পর তার নাক দিয়ে রক্ত ঝরতে দেখা যায়। এ সময় সমাবেশস্থলে কয়েকজন যুবককে ছোটাছুটি করতেও দেখা যায়।

রাব্বির অভিযোগ, সমাবেশ চলাকালে তিনি মঞ্চের কাছে দাঁড়িয়ে ছিলেন। এ সময় কয়েকজন তরুণ অতর্কিতভাবে তার ওপর হামলা চালান। হামলাকারীদের মধ্যে সোবাহান নামে একজন ছিলেন বলে দাবি করেন তিনি।

হামলার কারণ সম্পর্কে রাব্বি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে অভিযুক্ত ব্যক্তিরা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক নীরব হোসেন টুটুলের অনুসারী ছিলেন। সে সময় তারা নগরের পোর্ট রোড এলাকায় চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিলেন বলেও দাবি করেন তিনি। তার দোকানেও চাঁদা নিতে যাওয়ার ঘটনা নিয়ে তাদের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়েছিল। সেই বিরোধের জের ধরে তার ওপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ রাব্বির।

তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত সোবাহানের বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে বরিশাল মহানগর বিএনপির সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদার বলেন, ঘটনার সময় তারা মঞ্চে অবস্থান করছিলেন। বিষয়টি ভুল বোঝাবুঝি নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।