1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. পুঁজিবাজার
  10. ফিচার
  11. বাণিজ্য
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশালে চরকাউয়া ইউনিয়ন বিএনপির বর্ণাঢ্য র‍্যালি

dokhinersomoy
November 8, 2026 6:01 pm
Link Copied!

মোঃ সাদ্দাম হোসেন ।।
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশালে বিএনপির উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালিতে অংশগ্রহণ করেছে ৭ নম্বর চরকাউয়া ইউনিয়ন বিএনপি।
রোববার (৮ নভেম্বর ২০২৬) বরিশাল সদর আসনে আয়োজিত এ র‍্যালিতে চরকাউয়া ইউনিয়ন বিএনপির নেতৃত্ব দেন বরিশাল সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও আসন্ন চরকাউয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট কাজী মোকলেচুর রহমান।
এ সময় তাঁর নেতৃত্বে চরকাউয়া ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা র‍্যালিতে অংশ নেন। নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র‍্যালিটি বর্ণাঢ্য পরিবেশ ধারণ করে।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়।