1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. পুঁজিবাজার
  10. ফিচার
  11. বাণিজ্য
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

এনবিএ প্রেসিডেন্ট জাবেদ কারদার ও সাধারণ সম্পাদক রাইসুল হক চৌধুরী

dokhinersomoy
November 7, 2026 6:29 pm
Link Copied!

দখিনের সময় ডেক্স:

বেসরকারি টেলিভিশন ও রেডিও স্টেশনের সংবাদ উপস্থাপকদের সংগঠন নিউজ ব্রডকাস্টারস অ্যালায়েন্স অব বাংলাদেশ (এনবিএ)  এর ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৬ নভেম্বর) রাজধানীর ঢাকা রিপোর্টারস ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনে বিভিন্ন টেলিভিশন চ্যানেলের সাবেক ও বর্তমান সংবাদ উপস্থাপকেরা অংশ নেন। নির্বাচনে প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন মোহনা টিভির সিনিয়র প্রেজেন্টার জাভেদ কারদার। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এনটিভির রাইসুল হক চৌধুরী।

সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন জিটিভির শারমিন ইফফাত শামস তুলি এবং ভাইস প্রেসিডেন্ট পদে চ্যানেল 24 এর আশিকুর রহমান তমাল নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে ইটিভির সাবেক প্রেজেন্টার মুজাহিদুল ইসলাম শিব্বির, যুগ্ম সাধারণ সম্পাদক পদে এশিয়ান টেলিভিশনের সিনিয়র প্রেজেন্টার রূপা নূর নির্বাচিত হয়েছেন।

কোষাধ্যক্ষ পদে চ্যানেল নাইনের সাখাওয়াত সুমন, সাংগঠনিক সম্পাদক পদে এটিএন নিউজের বাবলী ইয়াসমিন, দপ্তর সম্পাদক পদে চ্যানেল টোয়েন্টিফোরের মামুন উর রশীদ নির্বাচিত হন।

এছাড়া সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে আরটিভির সিনিয়র প্রেজেন্টার পারভীন মিতু নির্বাচিত হয়েছেন। মিডিয়া কমিউনিকেশন ও আইটি সম্পাদক পদে চ্যানেল আইয়ের প্রেজেন্টার সামীর হোসেন। গবেষণা প্রশিক্ষণ ও আইন সম্পাদক পদে চ্যানেল টোয়েন্টিফোরের আতিকুর রহমান আতিক,  স্বাস্থ্য ও সমাজকল্যাণ সম্পাদক পদে মাই টিভির প্রেজেন্টার হাফিজ খন্দকার নির্বাচিত হয়েছেন৷ নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন জিটিভির সাবেক প্রেজেন্টার সাঈদা আহমেদ এবং আরটিভির সিনিয়র প্রেজেন্টার ফারজানা তানি।

পাঁচ সদস্যের নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মিডিয়া ব্যক্তিত্ব ও সিনিয়র উপস্থাপক কাউসার মাহমুদ। কমিশনের অন্য সদস্যরা ছিলেন একুশে টেলিভিশনের সাবেক সিনিয়র সংবাদ উপস্থাপক তাইজিন রহমান, বৈশাখী টেলিভিশনের সিনিয়র সংবাদ উপস্থাপক লতিফুল মতিন মিঠু, বৈশাখী টেলিভিশনের সাবেক সিনিয়র সংবাদ উপস্থাপক লাবণ্য হাসান এবং চ্যানেল আইয়ের সিনিয়র সংবাদ উপস্থাপক আহমেদ মেহেদী হাসান।