• ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিদিশার পাল্লায় পড়ে ফেঁসেগেলেন এরশাদ ট্রাস্টির চেয়ারম্যান

দখিনের সময়
প্রকাশিত জুলাই ১৩, ২০২১, ০৮:৩৭ পূর্বাহ্ণ
বিদিশার পাল্লায় পড়ে ফেঁসেগেলেন এরশাদ ট্রাস্টির চেয়ারম্যান

দখিনের সময় ডেস্ক:

এইচ এম এরশাদের তালাকপ্রাপ্ত স্ত্রী বিদশার পাল্লায় পড়ে ফেঁসে গেছন এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুন। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েরেছ। অভিযোগ, তিনি জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদেরের বিরুদ্ধে কটুক্তি করেছেন।

সোমবার(১২জুলাই) সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর মোহাম্মদপুর থানায় জাতীয় পার্টির ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজদ-এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. আল মামুন সাইবার অ্যাক্টে এই মামলা দায়ের করেন।

উল্লেখ্য, ৮ জুলাই এরিকের সংবাদ সম্মেলনে এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদ বলেছিলেন, ‘জাতীয় পার্টির অফিসিয়াল পেজে এরিক ও বিদিশার নিউজ শেয়ার করা হচ্ছে। সব ষড়যন্ত্রের জন্য জি এম কাদের দায়ী। এরিককে সরাতে পারলে তিনি ট্রাস্টের সম্পদ দখল করতে পারবেন। জি এম কাদের এরশাদ পরিবারকে ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত।’