• ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার ওসি ও তিন পুলিশসহ ৭ জনের বিরুদ্ধে নারীকে অপহরণের অভিযোগ

দখিনের সময়
প্রকাশিত সেপ্টেম্বর ১০, ২০২০, ০৭:২১ পূর্বাহ্ণ
এবার ওসি ও তিন পুলিশসহ ৭ জনের বিরুদ্ধে নারীকে অপহরণের অভিযোগ
দখিনের সময় ডেক্স:
এবার ওসি ও তিন পুলিশ কর্মকর্তাসহ ৭ জনের বিরুদ্ধে এক নারীকে অপহরণের অভিযোগ দায়ের করা হয়েছে আদালতে। বুধবার (৯ সেপ্টেম্বর) ঢাকার ৪ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তাবাসুম ইসলামের আদালতে এ অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী নারী।
যাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে তারা হলেন, দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান, দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইন্সপেক্টর (নিরস্ত্র) শাহাদাত হোসেন, ইন্সপেক্টর (তদন্ত) আশিকুজ্জামান, কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল হোসেন (৫৫), ফার্স্ট ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তুহিন রেজা (৪০), রাহাত ওরফে ডাকাত রাহাত (৩৫), জি এম সারোয়ার (৫৫)।