• ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্থলবন্দরে অপেক্ষমান ভারতীয় পেঁয়াজের ৫৪টি ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি

দখিনের সময়
প্রকাশিত সেপ্টেম্বর ১৬, ২০২০, ০৭:৪৪ পূর্বাহ্ণ
স্থলবন্দরে অপেক্ষমান ভারতীয় পেঁয়াজের ৫৪টি ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি
দখিনের সময় ডেক্স:
ভারতের বিভিন্ন স্থলবন্দরে অপেক্ষমান পেঁয়াজের ট্রাকগুলো বাংলাদেশে ঢোকার অনুমতি দিয়েছে সেদেশের শুল্ক বিভাগ। অপেক্ষমান পেঁয়াজ বাংলাদেশে রপ্তানি না করতে পারলে বন্দরেই নষ্ট হবে বলে ধারণা করছে ব্যবসায়ীরা।
এ ব্যাপারে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষ জানান, এ ব্যাপারে তারা মৌখিকভাবে অবগত হয়েছেন। ভারতের ঘোজাডাঙ্গায় আটকা পড়া অন্তত ৩ শতাধিক ট্রাকের মধ্যে পেঁয়াজ আমদানি বন্ধের আগেই ৫৪টি ট্রাকের রাজস্ব বিভাগের অনুমোদন থাকায় ভোমরা পোর্ট দিয়ে প্রবেশ করবে। তবে কবে প্রবেশ করবে তা তিনি নিশ্চিত করেননি।
সোমবার (১৪ সেপ্টেম্বর) ভারতের বাণিজ্য মন্ত্রণালয় বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধের সিদ্ধান্ত ঘোষণা দিয়েছিলো। এরপর থেকেই দেশের পেঁয়াজের বাজারে আবারো অস্থিরতা দেখা দেয়। একদিনের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে ২০ থেকে ৩০ টাকা। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।