• ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

স্বপদে বহাল বরিশাল মহানগর যুবদলের সম্পাদক মাসুদ হাসান মামুন

দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ণ
স্বপদে বহাল বরিশাল মহানগর যুবদলের সম্পাদক মাসুদ হাসান মামুন
সংবাদটি শেয়ার করুন...

দখিনের সময় ডেস্ক:

বরিশাল মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে পুনরায় স্বপদে বহাল করা হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সংগঠনের কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে মাসুদ হাসান মামুনকে বরিশাল মহানগর যুবদলের সাধারণ সম্পাদক পদে পুনর্বহাল করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

এদিকে, তার বহিষ্কারাদেশ প্রত্যাহার ও পুনর্বহালের খবরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

উল্লেখ্য, এর আগে সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহজারুল ইসলাম জাহান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।