দখিনের সময় ডেক্স:
একটি অ্যাকশন সিনেমায় অন্তর্বাস পরে দৃশ্যে অভিনয়ের জন্য রাধিকা আপ্তেকে চাপ দেওয়া হয়েছিল। এমনকি অন্তর্বাস ছাড়া শার্ট পরা ও শার্টের বোতাম খোলা রাখার নির্দেশও দেওয়া হয়েছিল। এ ধরনের নির্দেশনার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। শুধু তা-ই নয়, অভিনেত্রীদের স্বস্তি ও সম্মতির পক্ষে অবস্থান নেওয়ায় অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ে সহায়তাকারী বিশেষজ্ঞদের চাকরি হারাতেও দেখেছেন বলে জানিয়েছেন রাধিকা। এমনই এক অভিজ্ঞতার কথা জানালেন বলিউড অভিনেত্রী ।
সম্প্রতি নিজের নতুন সিরিজ ‘আক্কা’র প্রচারে এক ভিডিও সাক্ষাৎকারে এসব অভিজ্ঞতার কথা বলেন অভিনেত্রী। চলচ্চিত্রশিল্পের নানা অসংগতি নিয়ে আগেও সরব হয়েছেন তিনি। এবার তাঁর বক্তব্যে উঠে এসেছে শুটিংয়ের প্রয়োজনে অভিনেত্রীদের শরীর ও পোশাক নিয়ে নির্মাতাদের একাংশের প্রত্যাশা এবং সেটে কাজের পরিবেশ নিয়ে প্রশ্ন। সাক্ষাৎকারে রাধিকা জানান, একটি অ্যাকশন সিনেমায় তাঁকে অন্তর্বাস পরে কয়েকটি দৃশ্যে অভিনয় করতে বলা হয়েছিল। পাশাপাশি তাঁকে অন্তর্বাস ছাড়া শার্ট পরতে ও বোতাম খোলা রাখতে বলা হয়। এমন নির্দেশনার পেছনে যুক্তি কী, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
রাধিকার ভাষ্য, ‘তারা আমাকে বলেছিল, তুমি কি অন্তর্বাস ছাড়া শার্ট পরতে পারবে ও বোতাম খোলা রাখতে পারবে? আমি তাদের বলেছিলাম, পদার্থবিদ্যার বিষয়টা একটু ভেবে দেখুন। আমি যখন অ্যাকশন দৃশ্যে অভিনয় করছিৃ।’ সাক্ষাৎকারে রাধিকা আরও জানান, অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ে অভিনেতা-অভিনেত্রীদের স্বস্তি ও সম্মতি নিশ্চিত করার দায়িত্বে থাকা ইন্টিমেসি কোঅর্ডিনেটরদেরও কখনো কখনো পেশাগত ঝুঁকিতে পড়তে হয়। অনুচিত দাবি বা নির্দেশনার বিরুদ্ধে অবস্থান নেওয়ায় তাঁদের চাকরি হারানোর ঘটনাও দেখেছেন বলে দাবী করেছেন রাধিকার।