• ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

একা হয়ে যাচ্ছেন বিদিশা, পদত্যাগ করেছেন ভারপ্রাপ্ত মহাসচিব কাজী মামুন

দখিনের সময়
প্রকাশিত নভেম্বর ১০, ২০২১, ০৮:৪৩ পূর্বাহ্ণ
একা হয়ে যাচ্ছেন বিদিশা, পদত্যাগ করেছেন ভারপ্রাপ্ত মহাসচিব কাজী মামুন

দখিনের সময় ডেস্ক:

একা হয়ে যাচ্ছেন এরশাদের তালাকপ্রাপ্ত স্ত্রী বিদিশা। স্বঘোষিত জাতীয় পার্টির পুনর্গঠন প্রক্রিয়ার ভারপ্রাপ্ত মহাসচিব কাজী মামুনুর রশীদ পদত্যাগ করেছেন। এই ধারায়ই বিদিশার সঙ্গে যোগদেয়া অনেকেই মুখ ফিরিয়ে নিচ্ছেন।

মঙ্গলবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৮টায় চেয়ারম্যান কার্যালযয়ে ‘বাড়ি নম্বর ১৭, রোড নম্বর ৪, গুলশান’- উল্লেখ করা জাতীয় পার্টির প্যাডে কাজী মামুন স্বাক্ষরিত ও লিখিত অব্যাহতির কথা জানিয়ে সংবাদ মাধ্যমে একটি প্রেস বিজ্ঞপ্তি পাঠানো হয়।

এ বিজ্ঞপ্তিতে বলা হয়, কাজী মামুন ব্যক্তিগত ও ব্যবসায়িক কারণে জাতীয় পার্টির পুনর্গঠন প্রক্রিয়া থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। বিজ্ঞপ্তির শেষ অংশে পুনর্গঠন প্রক্রিয়ার সাফল্য কামনা করেছেন জাতীয় পার্টির সাবেক এ প্রেসিডিয়াম সদস্য।