• ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাহাঙ্গীর কবির নানক করোনা আক্রান্ত, থাকবেন হোম কোয়ারেন্টিনে

দখিনের সময়
প্রকাশিত অক্টোবর ৩, ২০২০, ০৬:২২ পূর্বাহ্ণ
জাহাঙ্গীর কবির নানক করোনা আক্রান্ত, থাকবেন হোম কোয়ারেন্টিনে
স্টাফ রিপোর্টার:
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক করোনা আক্রান্ত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন তার সহকারী অ্যাডভোকেট জুনায়েদ জিকো। তিনি সুস্থ রয়েছেন। হোম কোয়ারেন্টিনে থাকবেন।
আজ শনিবার (৩ অক্টোবর) অনুষ্ঠিত হতে যাওয়া আওয়ামী লীগের  কাযনির্বাহী কমিটির বৈঠককে সামনে রেখে বৃহস্পতিবার তার নমুনা সংগ্রহ করা হয়। এরপর শুক্রবার করোনার ফলাফল পজিটিভ আসে।