• ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রেকর্ড সংক্রমণে বিপর্যস্ত ইউরোপ, জনসমাগমে কঠোর নিষেধাজ্ঞার আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার

দখিনের সময়
প্রকাশিত অক্টোবর ১০, ২০২০, ০৮:৪৭ পূর্বাহ্ণ
রেকর্ড সংক্রমণে বিপর্যস্ত ইউরোপ, জনসমাগমে কঠোর নিষেধাজ্ঞার আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার

দখিনের সময় ডেক্স:

ইউরোপে ২৪ ঘণ্টায় এক লাখ ১০ হাজারের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। মহামারির দ্বিতীয় ঢেউয়ে দৈনিক সংক্রমণ একলাফে রেকর্ড সংখ্যক বেড়ে যাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে ইউরোপের বেশ কয়েকটি দেশ। ইউরোপ জুড়ে করোনার সামাজিক বিস্তার রোধে জনসমাগমে কঠোর নিষেধাজ্ঞা দেয়ার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

স্পেন সরকার আঞ্চলিক কর্তৃপক্ষের বিরোধিতার মধ্যেও করোনাভাইরাস সংক্রমণের রাশ টেনে ধরতে রাজধানী মাদ্রিদে ১৫ দিনের জরুরি অবস্থা জারির নির্দেশ দিয়েছে। আর, ফ্রান্সে আরও চারটি শহরে শনিবার থেকে বার, রেস্টুরেন্ট বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া, পোল্যান্ডে এ সপ্তাহে করোনাভাইরাস সংক্রমণ দ্বিগুণেরও বেশি হয়ে যাওয়ায় শনিবার (১০ অক্টোবর) থেকে দেশজুড়ে কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত হয়েছে।