• ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকার ৪৫ ভাগ মানুষ করোনায় আক্রান্ত, স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই

দখিনের সময়
প্রকাশিত অক্টোবর ১২, ২০২০, ২১:১৮ অপরাহ্ণ
ঢাকার ৪৫ ভাগ মানুষ করোনায় আক্রান্ত, স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই

দখিনের সময ডেক্স:

ঢাকা শহরের ৪৫ শতাংশ মানুষ করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত। আইইডিসিআর ও আইসিডিডিআরবির এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। সোমবার (১২ অক্টোবর), রাজধানীর  গুলশানের একটি হোটেলে আয়োজিত ঢাকায় কোভিড-১৯ এর প্রার্দুভাব, বিস্তৃতি বিষয়ক এক সেমিনারে দেশে করোনা সংক্রমণ পরিস্থিতি ও জিন রূপান্তর নিয়ে গবেষণার এই তথ্য প্রকাশ করা হয়।

সেমিনারে জানানো হয়, অ্যান্টিবডি পরীক্ষায় দেখা গেছে রাজধানীর ৪৫ শতাংশ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। অর্থাৎ করোনায় আক্রান্ত রাজধানীর প্রায় অর্ধেক মানুষ। আক্রান্তদের ২৪ শতাংশের বয়স ৬০ বছরের বেশি।

সেমিনারে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মীরজাদী সেব্রিনা ফ্লোরা করোনাভ সংক্রমণের প্রথম পর্যায়ের নানা তথ্য ও উপাত্ত তুলে ধরেন। এসময় তিনি বলেন, করোনা পজেটিভদের মধ্যে ৮০ শতাংশই পাওয়া গেছে সিমটম ছাড়া। পুরুষ ও মহিলার মধ্যে খুব একটা পার্থক্য পাওয়া যায়নি আক্রান্তের দিক থেকে। ভ্যাকসিন পাওয়া সময় সাপেক্ষ বিষয়। এজন্য সকলের মাস্ক পরিধান করা এবং সামাজিক দূরত্ব মেনে চলার বিকল্প নেই। তিনি আরো বলেন, দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই। জনগণের অংশগ্রহণ ছাড়া সংক্রমণ রোধ সম্ভব নয়।