• ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মহানবী (সা:) এর ব্যঙ্গচিত্র প্রকাশ: ফ্রা‌ন্সে ১০০ সাইট হ্যাক

দখিনের সময়
প্রকাশিত অক্টোবর ২৮, ২০২০, ০৮:০৬ পূর্বাহ্ণ
মহানবী (সা:) এর ব্যঙ্গচিত্র প্রকাশ: ফ্রা‌ন্সে ১০০ সাইট হ্যাক

দখিনের সময় ডেক্স:

মহানবী হযরত মুহাম্মদ (সা:) এর ব্যঙ্গচিত্র প্রকাশ করায় ফ্রান্সের ইন্টারনেট অঙ্গনে সাইবার হামলা চালাচ্ছে গ্রুপভিত্তিক বিভিন্ন হ্যাকাররা। যৌথ আক্রমণে ফ্রান্সের ১০০টিরও বেশি ওয়েবসাইট দখল করেছে হ্যাকার গ্রুপ।

এদিকে বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে ফ্রান্স। সমালোচনা ছাড়াও দেশটির পণ্য বয়কটের হিড়িক পড়েছে। ক্রমাগত আক্রমণে বাধ্য হয়ে ফ্রান্স জরুরি সাইবার সিকিউরিটি অ্যালার্ট জারি করেছে। এছাড়া আরো বড় ধরনের সাইবার হামলার ঘোষণা দিয়েছে হ্যাকাররা।