• ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইসি নিয়ে মাথাব্যথা নেই, মাথাব্যথা নির্বাচনকালীন সরকারে কারা থাকবে: মির্জা ফখরুল

দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ২৭, ২০২২, ১৭:১৬ অপরাহ্ণ
ইসি নিয়ে মাথাব্যথা নেই, মাথাব্যথা নির্বাচনকালীন সরকারে কারা থাকবে: মির্জা ফখরুল

দখিনের সময় ডেস্ক:

সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারই বিএনপির একমাত্র দাবি বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন কমিশন নিয়ে আমাদের কোনো মাথাব্যথা নেই। মাথাব্যথা নির্বাচনকালীন সরকারে কারা থাকবেন।

আজ রোববার(২৭ ফেব্রুারী) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য ফ্রন্টের উদ্যোগে ‘কেরানীগঞ্জের ওসি আব্দুস সালামের সাম্প্রদায়িক উক্তি এবং অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর ওপর হামলার প্রতিবাদে’ এ সভা হয়।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেরন, আওয়ামী লীগ সরকারে থাকলে কোনো নির্বাচন হবে না। কারণ, তারা আবার তাদের মতো করে একই কায়দা নিয়ে যাওয়ার চেষ্টা করবে। আর আমরা বসে বসে দেখব। আমরা সেই নির্বাচনে অংশ নেব না। মির্জা ফখরুল বলেন, তত্ত্বাবধায়ক সরকার অথবা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে। এই সরকারকে পদত্যাগ করতে হবে এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন কমিশন তৈরি করে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করে জনগণের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে।